প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ জুন রবিবার রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া মনির হোসেন দৌলতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি, যিনি দৌলতপুর পূর্ব পাড়ার মৃত সামছুল হকের সন্তান। অন্যদিকে, গৌরীপুর বাজারের সামিয়া প্লাজা থেকে ১০৩ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি চান্দিনা উপজেলার আম্বপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। আজ সোমবার, ২২ জুন, মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, তারা বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য মনির হোসেনকে উপজেলা দৌলতপুর থেকে আটক করে থানায় নিয়ে আসে। গৌরীপুর তদন্ত কেন্দ্রে পুলিশ গোপন সংবাদে মাদক নিয়ে যাওয়ার সময় গৌরীপুর বাজারের সামিয়া প্লাজা থেকে মাদক কারবারি সোহেলকে গ্রেপ্তার করে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল বারী জানান, ‘আটকদের মডেল থানায় দায়েরের পর তাদেরকে আজ বিকেলে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন