প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌসুমের প্রথম গোলের মাধ্যমে পিছিয়ে পড়া দলকে পুনরুদ্ধারে সহায়তা করেন হুলিয়ান আলভারেজ। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলের ফলে জার্মান ক্লাব স্টুটগার্টের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ।
গ্রীষ্মকালীন দলবদলের সময় বার্সেলোনা আলভারেজকে দলে ভিড়ানোর চেষ্টা করেছিল। তবে আতলেতিকো তাদের লা লিগার প্রতিদ্বন্দ্বীদের কাছে তাকে বিক্রি করতে রাজি হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র ৮০ সেকেন্ডের মাথায় সমতাসূচক গোলটি করেন আলভারেজ। বিরতির সময় বদলি হিসেবে নামা আদেমোলা লুকম্যান বক্সের ভেতরে মার্কবিহীন অবস্থায় থাকা আলভারেজকে বল বাড়িয়ে দেন, আর তিনি দুর্দান্ত শটে জালে বল পাঠান।
এরপর ৬৪তম মিনিটে আতলেতিকোর মিডফিল্ডার মোর্তেন হিউলমান্দ অ্যাঞ্জেলো স্টিলারের ওপর বেপরোয়া ট্যাকলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও স্প্যানিশ ক্লাবটি লড়াকু মানসিকতা ধরে রেখে মূল্যবান একটি পয়েন্ট ধরে রাখে।
পিএসজির বিপক্ষে হারের হ্যাটট্রিক বার্সার
ফোডেনের হ্যাটট্রিকে সিটির গোল উৎসব
সাত গোলের রোমাঞ্চ জিতল লিভারপুল
ম্যাচের প্রথম ৪৫ মিনিটে স্টুটগার্ট ছড়ি ঘোরায়। ৩৬তম মিনিটে তারা লিড নিতে সক্ষম হয়। জেমি লেভেলিং বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করে বুন্দেসলিগার দলটিকে এগিয়ে নেন।
তবে প্রথমার্ধে তৈরি করা আরও কয়েকটি সুযোগ কাজে লাগাতে না পারার জন্য স্টুটগার্টকে আফসোস করতে হয়।
গোলের পর আতলেতিকো ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে বলেই মনে হচ্ছিল। কিন্তু হিউলমান্দের লাল কার্ড তাদের শেষ ২৬ মিনিট ১০ জন নিয়ে খেলতে বাধ্য করে।
সেই সুযোগে স্টুটগার্ট আক্রমণের চাপ বাড়ায়। তবুও তারা জয়সূচক গোল খুঁজে পায়নি। ম্যাচের সেরা সুযোগটি আসে ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাড্টের কর্নার থেকে, কিন্তু ডিফেন্ডার জেফ শাবোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
আসরে তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৫ নম্বরে আতলেতিকো। সমান ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তিনে স্টুটগার্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন