প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খেলা দেখতে গ্যালারিতে গিয়ে অনেক দর্শকের মন মোবাইল ফোনে পড়ে থাকে। সেলফি তোলা, ভিডিও করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ততায় মাঠের উত্তেজনা হারিয়ে যায়।
এবার সেই অভ্যাস পরিবর্তনের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করেছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচ চলাকালে ফোনের ব্যবহার কমাতে পারলে দর্শকদের জন্য থাকবে স্বাক্ষর করা জার্সি এবং ক্লাবের পণ্য কেনার জন্য উপহার কার্ড।
গোল ডটকমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডর্টমুন্ডের নিজস্ব অ্যাপে ‘ফ্যান মোড’ নামের একটি সুবিধা সংযুক্ত করা হয়েছে। এই সুবিধা চালু করলে ম্যাচ চলাকালে কতবার ফোন ব্যবহার করা হচ্ছে, তা হিসাব করা হবে। বিরতির সময় ফোনের ব্যবহার হিসাবের বাইরে থাকবে। ফোন যত কম ব্যবহার করা হবে, তত বেশি পয়েন্ট জমা হবে। সর্বাধিক পয়েন্ট অর্জনকারীদের পুরস্কৃত করা হবে।
গতকাল (২৪ অক্টোবর) রাতে নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ দিয়ে বরুসিয়া ডর্টমুন্ড এই উদ্যোগের সূচনা করেছে। তবে এতে দর্শকদের অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল না এবং ফোন ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
বরুসিয়া ডর্টমুন্ডের প্রধান নির্বাহী কার্স্টেন ক্রেমার এ বিষয়ে মন্তব্য করেছেন, ‘স্টেডিয়ামে ৮১ হাজারের বেশি মানুষ একসঙ্গে গান গাইছেন, উল্লাস করছেন, একই মুহূর্তে উৎকণ্ঠায় নিঃশ্বাস আটকে রাখছেন—এই মুহূর্ত, এই অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।’
জার্মান ফুটবলে গ্যালারির পরিবেশকে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টে পরিণত করার প্রবণতা নিয়ে অসন্তোষ দিন দিন বাড়ছে। এর আগে হার্থা বার্লিন ও ডায়নামো ড্রেসডেন বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিও ধারণে বিধিনিষেধ আরোপ করেছে।
তবে ডর্টমুন্ডের এই অভিনব উদ্যোগের লক্ষ্য হলো, দর্শকরা যেন পর্দায় নয়, মাঠের খেলায় মনোযোগ দেন এবং গ্যালারির সম্মিলিত উন্মাদনা উপভোগ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন