প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলেই মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন হওয়াই দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের একটি বড় প্রমাণ।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিরোধী দলকেও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মীর শাহে আলম আরও জানিয়েছেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় যে কাউকে সম্মান দিতে পারেন, আবার যেকোনো সময় কারো কাছ থেকে সেই সম্মান ছিনিয়েও নিতে পারেন।
সুতরাং, কোনো রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়।
তিনি আরও জানান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অহংকারহীন একজন সজ্জন রাজনীতিবিদ। তিনি অত্যন্ত সুন্দর এবং দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে, তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এরপর তিনি মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন