প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠের বাইরের নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন। এবার তিনি টেলিভিশন সিরিজে পর্তুগিজ এই ফুটবল তারকাকে দেখা যাবে। ‘ডে ওয়ানস’ নামের একটি ফুটবলভিত্তিক কমেডি সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন তিনি। সিরিজটি প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়েন লুইস।
১০ পর্বের এই সিরিজের কাহিনী এক প্রতিভাবান তরুণ ফুটবলারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন পূরণ করে ব্রেন্টফোর্ড এফসিতে যোগ দেয় সে। তবে সাফল্য ও খ্যাতি পাওয়ার পরও শৈশবের বন্ধুদের ভুলে যায় না তরুণ ফুটবলার। যারা তার সাফল্যের আগেও পাশে ছিল, তাদের নিয়েই এগিয়ে যাবে গল্প। সিরিজের নাম ‘ডে ওয়ানস’ মূলত জীবনের শুরু থেকে পাশে থাকা বন্ধু ও কাছের মানুষদের বোঝাতে ব্যবহৃত হয়েছে।
সিরিজে ড্যামিয়েন লুইস ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে তিনি পরিচিতি পেয়েছেন। এছাড়া সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরিওও প্রকল্পটির সঙ্গে যুক্ত হয়েছেন। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সিরিজে নিজের চরিত্রে দেখা যেতে পারে তাকে। ব্রিটিশ র্যাপার ডেভও অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন।
‘ডে ওয়ানস’ পরিচালনা করছেন ‘কিংসম্যান’খ্যাত নির্মাতা ম্যাথিউ ভন। সিরিজটির প্রথম পর্বও তিনি পরিচালনা করেছেন। ‘বোরাট’ সিনেমার সঙ্গে যুক্ত থাকা ড্যান মাজের দায়িত্ব পালন করছেন শোরানার হিসেবে। সিরিজটির মূল ভাবনা ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের কাছ থেকে এসেছে।
রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওর প্রথম টেলিভিশন প্রকল্প এটি। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তারা। এ ছাড়া ডাবলডি স্পোর্টস ও আর্চারি পিকচার্সও সিরিজটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে।
প্রকল্পটি নিয়ে রোনালদো জানিয়েছেন, ফুটবল শুধুমাত্র মাঠের খেলা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, আনুগত্য ও ত্যাগের গল্প। মাঠের বাইরের সেই অভিজ্ঞতাগুলোই দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। প্রযোজক হিসেবে এমন একটি গল্পের অংশ হতে পেরে আনন্দিত বলেও জানিয়েছেন এই তারকা।
অন্যদিকে ম্যাথিউ ভনের মতে, রোনালদোর সঙ্গে যৌথভাবে গড়ে তোলা প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর জন্য এটি একটি উপযুক্ত প্রকল্প। ফুটবলে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রোনালদো ও থিয়েরি অঁরিকে এবার একই প্রকল্পে যুক্ত হতে দেখে সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এদিকে সিরিজটির নির্মাণকাজ শুরু হয়েছে। তবে ‘ডে ওয়ানস’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্যারামাউন্ট প্লাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন