প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেছেন, "প্রযুক্তিতে উৎকর্ষ সাধনে শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে।"
তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ঢাকা-চীন ডে’ শীর্ষক অনুষ্ঠানে এই বক্তব্য প্রদান করেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, "রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্কের ধারা অব্যাহত রেখেছেন। চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সুযোগ নেই। দিন দিন সম্পর্ক আরো জোরদার করা হবে।"
এ সময়, তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে বিকল্প উপায় ভাবার কথা উল্লেখ করেন। সোলার প্যানেল ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "বাংলাদেশ ও চীন দুই দেশের বন্ধুত্ব সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে সম্পর্কের নতুন যুগ শুরু হয়েছে। চীন বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখেছে। উচ্চশিক্ষা গ্রহণে চীনে যেতে সব সময় বাংলাদেশের শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।"
এ সময়, তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের কথাও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন