প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) সামনে রেখে ১০ জন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটে স্থান পেয়েছেন। আসরের ড্রাফট ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে, যা ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশি ক্রিকেটাররা ড্রাফটে মোট দুটি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। এপিএল কর্তৃপক্ষ সম্প্রতি বিদেশিদের প্লাটিনাম ক্যাটাগরির তালিকা প্রকাশ করেছে। এই ক্যাটাগরিতে ৫ জন বাংলাদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন, তারা হলেন- মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
আজ প্রকাশিত ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, নাহিদ রানা, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম ও লিটন দাস। এই তালিকায় ব্লেজিং মুজারাবানি, লরি ইভান্স, কামিন্দু মেন্ডিস ও তাবরাইজ শামসির মতো ক্রিকেটাররাও অন্তর্ভুক্ত রয়েছেন।
এটি হবে এপিএলের উদ্বোধনী আসর, যা সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতায় মোট ৫টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- একসেল ইউনাইটেড, বালখ জনান, কান্দাহার ওয়ারিয়র্স, নাঙ্গারহার ও পাকতিয়া।
দলগুলো তাদের অধিনায়ক ও কোচও চূড়ান্ত করেছে। একসেল ইউনাইটেডের অধিনায়ক হচ্ছেন আজমতউল্লাহ ওমরজাই, বালখের অধিনায়ক ইব্রাহিম জাদরান, কান্দাহার ওয়ারিয়র্সের অধিনায়ক রশিদ খান, নাঙ্গারহার দলের অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজ এবং পাকতিয়ার অধিনায়ক রহমত শাহ। তাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শেন ম্যাকডারমথ, মিকি আর্থার, রবি বোপারা, টবি র্যাডফোর্ড ও আজহার মাহমুদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন