প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ম্যানচেস্টার সিটি ত্যাগ করে গত মৌসুমে মাদ্রিদে চলে যাওয়া হুলিয়ান আলভারেজ কি আবারও ইংলিশ ফুটবলে ফিরে আসছেন? এই প্রশ্নের উত্তর ইতিবাচক হওয়ার সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, অ্যাতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর জন্য একটি ব্যাপক অভিযানে নেমেছে।
ইতালিয়ান দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক নিকোলো শিরার মতে, গত বৃহস্পতিবার লন্ডনে অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে আলভারেজ একটি গোপন বৈঠকে অংশ নেন। সেখানে ব্লুজদের পক্ষ থেকে সম্ভাব্য চুক্তির বিভিন্ন শর্ত তার সামনে উপস্থাপন করা হয়। একই বৈঠকে সেনেগালিজ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসনকে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে মাদ্রিদে নিয়ে যাওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
দলবদল নিয়ে নাটকীয়তা আরও গভীর হয়েছে।
ট্রান্সফার প্ল্যাটফর্ম ‘টপস্কিলস স্পোর্টস ইউকে’ জানিয়েছে, চেলসির দুই শীর্ষ কর্মকর্তার, টড বোহলি ও বেহদাদ এগবালি, সরাসরি স্পেনে উড়াল দিয়েছেন। সেখানে তারা অ্যাতলেটিকোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসে চুক্তিটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছেন।
তবে এই মেগা ডিলের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ট্রান্সফার ফি। প্রথমে আলভারেজের জন্য অ্যাতলেতিকো ১৫০ মিলিয়ন ইউরোর মূল্য নির্ধারণ করেছিল।
কিন্তু চেলসির আগ্রাসী মনোভাব দেখে স্প্যানিশ ক্লাবটি কিছুটা কমিয়ে ১২০ মিলিয়ন ইউরোতে (প্রায় ১,৫৮০ কোটি টাকা) রাজি হয়েছে। চেলসি এখন এমন একটি অর্থপ্রদান কাঠামো তৈরি করার চেষ্টা করছে, যা উভয় পক্ষকেই সন্তুষ্ট করতে পারে।
আলভারেজের প্রতি লন্ডনের আরেক ক্লাব আর্সেনালেরও নজর রয়েছে। তবে অ্যাতলেতিকো সরাসরি নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে তারকা ফুটবলার বিক্রি করতে অস্বীকৃতি জানাচ্ছে। অন্যদিকে, বার্সেলোনা আর্থিক সংকটে থাকায় তাদের কোনো প্রস্তাব গ্রহণ করছে না মাদ্রিদের ক্লাবটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন