প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘জ্যোতির্বিজ্ঞান শুধুমাত্র মহাকাশ সম্পর্কিত জ্ঞানের সুযোগ সৃষ্টি করে না, বরং শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বৈজ্ঞানিক মনোভাবের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতে আরো অধিক সংখ্যক শিক্ষার্থীকে এই ধরনের বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।’ শুক্রবার (২৪ জুলাই) রাজশাহী কলেজের কলা ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর রাজশাহী আঞ্চলিক প্রতিযোগিতায় বক্তাগণের মুখ থেকে এই কথা শোনা যায়।
বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আয়োজনের ফলে রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় জুনিয়র (১৪-১৫ বছর) এবং সিনিয়র (১৬-১৮ বছর) দুই বিভাগে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞান এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ পদ্ধতির প্রশ্নগুলোর মুখোমুখি হন। সাতটি বিভাগের মধ্যে সিনিয়র গ্রুপ থেকে ১০ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ১০ জন মোট ২০ জনকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের শেষে নির্বাচিত এবং অংশগ্রহণকারী প্রতিযোগীদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণামুখী চিন্তা এবং জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি পণেছেন বক্তাগণ। তারা বলেন, ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি করা এবং অনুসন্ধিৎসু ও উদ্ভাবনী প্রজন্ম গঠনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। রাজশাহীর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা আশাবাদী যে, রাজশাহীর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান চর্চায় আরো এগিয়ে যাবে। আজকের অংশগ্রহণকারীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক এবং উদ্ভাবক। এই বিশ্বাস থেকেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতে বিজ্ঞানের মানুষদের কাছে পৌঁছানোর জন্য এবং তরুণদের গবেষণামুখী করে তুলতে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার ধারাবাহিকভাবে কাজ করে যাবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের সম্পাদক আননাবা কবীর প্রকৃতি, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন অর্ণব, অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক আয়োজক কমিটি রাজশাহীর আহ্বায়ক আতিকুর রহমান আতিক, এবং সদস্য সচিব মো. হাসিবুল হাসনাত রিজভি প্রমূখ। সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি বাস্তবায়নের জন্য উপস্থিত সব সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নির্বাচিত প্রতিযোগীদের জন্য শুভকামনাও জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন