প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাদ্দাম মাঝি (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ এবং একটি চাইনিজ কুড়াল পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত সাদ্দাম মাঝি মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝির ছেলে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাগেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ বিষয়ে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বাগেশ্বর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ইব্রাহীম ফকিরের পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষে সাদ্দাম মাঝির দখল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, সাদ্দাম মাঝির বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন