প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একক প্রার্থী নিশ্চিত করার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করা হয় চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী সঞ্চালনার দায়িত্ব পালন করেন। নির্বাচনকেন্দ্রিক কৌশল নির্ধারণ এবং একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সভায় বিশদ আলোচনা হয়।
এ সভায় চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে কীভাবে প্রতিটি ইউনিয়নে যোগ্য ও একক প্রার্থী নিশ্চিত করা যায়, সে বিষয়ে নেতৃবৃন্দ নিজেদের মতামত তুলে ধরেন। দলের ঐক্য বজায় রেখে আগামী নির্বাচনে সাফল্য অর্জনে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন