প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে কৃষি উন্নয়ন, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং জলবায়ু সহনশীলতা বিষয়ক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান জানিয়েছেন।
আজ দুপুরে বঙ্গভবনে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসোদা মাকসুদি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গ্রামের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা, কৃষি বিপণন সুবিধা এবং মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য উইনরক ইন্টারন্যাশনালকে আরও উদ্যোগী হওয়ার জন্য উৎসাহিত করেন।
এছাড়া তিনি শিক্ষা এবং কৃষির মতো অগ্রাধিকারভিত্তিক খাতে সংস্থাটির চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে এর কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, "শিক্ষা, কৃষি, জলবায়ু সহনশীলতা এবং অভিবাসী কর্মীদের সুরক্ষাসহ দেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"
উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এ সময় রাষ্ট্রপতি তাদের উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল ১৯৮০-এর দশক থেকে বাংলাদেশে কৃষি উন্নয়ন, জীবিকায়ন, জলবায়ু সহনশীলতা এবং মানবপাচার প্রতিরোধে কাজ করে আসছে।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির প্রেস সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন