প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শীতের আগমনী বার্তা আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে আগাম ও মৌসুমী শীতকালীন সবজি চাষের কার্যক্রম। উঁচু এলাকা ও নদীর তীরবর্তী জমিগুলোতে কৃষকেরা এখন জমি প্রস্তুত, বীজ বপন এবং চারার পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাজারে শীতকালীন সবজির ভালো দাম পাওয়ার প্রত্যাশায় কৃষকদের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ মৌসুমে সুনামগঞ্জ জেলায় মোট ১২ হাজার ৭৭১ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের তুলনায় এবারের আবাদের পরিধি বৃদ্ধি পেয়েছে। সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও জামালগঞ্জ উপজেলার উঁচু এলাকায় লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, মূলা, টমেটো, লালশাক ও কাঁচামরিচসহ বিভিন্ন জাতের সবজি চাষের কার্যক্রম সবচেয়ে বেশি হচ্ছে।
স্থানীয় চাষিরা জমিতে সেচ দেওয়া এবং ক্ষতিকারক রোগবালাই থেকে ফসল রক্ষায় মাঠে কাজ করছেন। সদর উপজেলার জাহাঙ্গীরনগর ও সুরমা ইউনিয়নের কৃষকেরা জানিয়েছেন, ইতিমধ্যেই কিছু আগাম সবজি বাজারে তোলা শুরু হয়েছে এবং ফলন ভালো হওয়ায় তারা লাভবান হচ্ছেন।
সুনামগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শাহাদৎ হোসেন মন্তব্য করেন, "আমাদের উপজেলায় ইতিমধ্যেই তিনটি ইউনিয়নে আগাম শীতকালীন সবজিসংগ্রহ বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।" জাহাঙ্গীরনগর, গৌরারং ও সুরমা ইউনিয়নে প্রায় ৯০০ হেক্টর জমিতে সবজি চাষ করা হচ্ছে। তিনি জানান, মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক সময়ে সুষম সার প্রয়োগ এবং রোগ বালাই দমনে নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হবে বলে তারা আশাবাদী।
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেন জানান, "জাহাঙ্গীরনগর ইউনিয়নটি ভারত সীমান্ত-ঘেঁষা ও উঁচু এলাকা হওয়ায় সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী ও বিখ্যাত।" এখানকার কৃষকেরা অত্যন্ত পরিশ্রমী। তিনি বলেন, "আমরা প্রতিটি ব্লকে নিয়মিত গিয়ে কৃষকদের বীজ নির্বাচন এবং বালাইনাশক ব্যবহারের নিরাপদ সময়সীমা বজায় রাখার বিষয়ে সচেতন করছি।" বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের সব ধরনের কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষি বিভাগ মনে করছে, সঠিক উপায়ে ফসলের ব্যবস্থাপনা বজায় রাখলে এই উৎপাদন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও সবজি সরবরাহের বড় সুযোগ তৈরি করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন