প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি সই হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ)-এর ধারাবাহিকতায় রোববার থেকেই এই আলোচনা শুরু হতে যাচ্ছে। আলোচনা সফল করতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহরান ছাড়ার ঠিক আগমুহূর্তে এই সফরের লক্ষ্য স্পষ্ট করেন।
ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সুইজারল্যান্ডে হওয়া এই আলোচনার মূল উদ্দেশ্য হলো চুক্তির অপর পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র যাতে তাদের প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ করে, সেই চাপ সৃষ্টি করা। একই সঙ্গে ওয়াশিংটন কীভাবে তাদের আইনি বাধ্যবাধকতাগুলো বাস্তবায়ন করবে, তা পরিষ্কার করা।
মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানায়, তবে ইরানও বসে থাকবে না এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
সূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন