প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুরাতন ব্রিজের লোহার পাইলিং বিক্রি করে ৮০ শতাংশ টাকা আত্মসাতের অভিযোগ
পটুয়াখালী সদর থানার ১৪ নম্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহিন তালুকদারের বিরুদ্ধে ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রমে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ নম্বর ওয়ার্ডের কাদের শিকদার বাড়ির দরজার পুরাতন ব্রিজ সংস্কারের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ১৪ নম্বর ইউনিয়ন পরিষদের অনুকূলে ১ লাখ ৩৮ হাজার ৬৬০ টাকা বরাদ্দ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, ব্রিজটির পুরাতন লোহার পাইলিং বিক্রি করে সেখান থেকে প্রাপ্ত অর্থের প্রায় ৮০ শতাংশ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি সরকারি বরাদ্দ অনুযায়ী ব্রিজটির সংস্কারকাজ যথাযথভাবে করা হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বরাদ্দের অর্থ দিয়ে যে ধরনের সংস্কারকাজ করার কথা ছিল, বাস্তবে তা করা হয়নি। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি করাতকল থেকে কিছু কাঠ এনে তা দিয়ে দায়সারাভাবে ব্রিজটি সংস্কার করা হয়েছে। ফলে সংস্কারের পর এক বছর না যেতেই ব্রিজটির স্থায়িত্ব ও কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ ও পুরাতন ব্রিজের মালামাল ব্যবস্থাপনায় অনিয়ম হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন।
এ ঘটনায় ১৪ নম্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস বেপারী পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করেছেন। আবেদনে ব্রিজ সংস্কারের বরাদ্দ, পুরাতন লোহার পাইলিং বিক্রির অর্থ এবং বাস্তবায়িত কাজের মান ও ব্যয়ের হিসাব তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে ইউপি সদস্য মোঃ শাহিন তালুকদারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং সরকারি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন