প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী বুধবার ওয়াশিংটনে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাবেন। শি যখন জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করবেন, তখন বিমানবন্দরের রানওয়েতে ট্রাম্পের উপস্থিতি থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন এক কর্মকর্তা।
স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে শি জিনপিংয়ের বিমান অ্যান্ড্রুজ ঘাঁটিতে অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে চীনা প্রেসিডেন্টের আগমন অনুষ্ঠানে ট্রাম্পও উপস্থিত থাকবেন।
মার্কিন প্রেসিডেন্টের জন্য বিমানঘাঁটিতে গিয়ে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত বিদেশি নেতারা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রেসিডেন্ট তাদের হোয়াইট হাউসে স্বাগত জানান।
ট্রাম্পের এই উদ্যোগকে বেইজিংয়ে কয়েক মাস আগে তিনি যে অভ্যর্থনা পেয়েছিলেন, তার পুরোপুরি প্রতিচ্ছবি বলা যাবে না। কারণ গত ১৩ মে ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলেও শি জিনপিং তাকে বিমানবন্দরের রানওয়েতে স্বাগত জানাতে আসেননি।
শি’র ওয়াশিংটন সফর দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে। তবে ট্রাম্পের সরাসরি উপস্থিতি অ্যান্ড্রুজ ঘাঁটিতে বিদেশি রাষ্ট্রপ্রধানদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রচলিত প্রটোকলের তুলনায় একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন