প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২১ বছর বয়সী অজয় জানিয়েছেন, তার কাছে কোনো টাকা নেই। এই কথা শুনে চার অপহরণকারী তাকে মারধর করতে শুরু করেন। এরপর তারা নতুন একটি কৌশল বের করেন। অজয়কে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন করতে বাধ্য করা হয়। ঋণ অনুমোদন হওয়ার পর অভিযুক্তরা এটিএম বুথে গিয়ে সেই টাকা তুলে নেন।
ভারতের চেন্নাইয়ে এই ভিন্ন কৌশলের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) পুলিশ এই তথ্য প্রকাশ করেছে।
ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী অজয়কে চেন্নাইয়ের পাল্লিকারানাই এলাকায় অপহরণ করা হয়। এরপর তাকে একটি অটোরিকশায় তুলে নেয় চার ব্যক্তি।
অজয় তাদের জানায়, তার কাছে টাকা নেই। এই কথা বলার পর অপহরণকারীরা তাকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে তারা তাকে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে ঋণের আবেদন করতে বাধ্য করেন। ঋণের আবেদন অনুমোদন হওয়ার পর অভিযুক্তরা অজয়কে নিয়ে একটি এটিএম বুথে যান। সেখান থেকে ৯ হাজার ৫০০ রুপি তুলে নিয়ে তারা তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেন। এরপর অজয়কে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগী স্থানীয় থানায় মামলা করেন। পুলিশ তদন্তে চার অভিযুক্তকে শনাক্ত করে। তারা হলেন সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) এবং সঞ্জয় (২১)। চারজনই চেন্নাইয়ের বাসিন্দা।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপহরণে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। পরে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন