প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তুষার মণ্ডলের বসতবাড়ি থেকে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তুষার মণ্ডল (২৩) ও নুর মোহাম্মদ শেখ (৩৭) নামে দুইজনকে আটক করা হয়।
আটক তুষার মণ্ডল গোবিন্দপুর গ্রামের জহেদ আলী মণ্ডলের ছেলে এবং নুর মোহাম্মদ শেখ বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামের সিরাজ শেখের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তুষার মণ্ডলের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন