প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজ হওয়ার প্রায় এক বছর পর, পুলিশ একটি কিশোরীকে (১৫) উদ্ধার করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার শাহ আলী থানার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
আজ বুধবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে লালবাগের/বংশালের বাসা থেকে বের হয় ওই কিশোরী। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি।
ঘটনার পরদিন কিশোরীর বাবা বংশাল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) দায়ের করেন। পরবর্তীতে, ডিএমপির বংশাল থানা পুলিশ দীর্ঘ সময় ধরে জিডিটি তদন্তের আওতায় রাখে।
বংশাল থানা পুলিশের তদন্ত কর্মকর্তা দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে জানতে পারেন, কিশোরীটি রাজধানীর শাহ আলী থানার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শাহ আলী এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, উদ্ধার করা কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ।
কিশোরীর প্রায় এক বছর নিখোঁজ থাকার এবং আত্মগোপনে থাকার বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল স্পষ্টতা প্রদান করেছেন।
তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে—কেউ কিশোরীকে অপহরণ করেনি, বরং সে নিজেই স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এতদিন সে মিরপুরে তার এক বন্ধুর সঙ্গে অবস্থান করছিল। নিখোঁজ থাকার সময় মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করায় পুলিশ এতদিন তার অবস্থান ট্র্যাক বা শনাক্ত করতে পারেনি। ডিভাইস চালু করার পরপরই প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান চিহ্নিত করে উদ্ধার করা সম্ভব হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন