প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার প্রেক্ষিতে নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ইরান। এই পরিস্থিতিতে, তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে "অসমমাত্রিক" (Asymmetrical) এবং "বহুমাত্রিক" (Multi-layered) উপায়ে পাল্টা আঘাত হানার জন্য তীব্র হুঁশিয়ারি প্রদান করেছে।
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেছেন যে, মার্কিন বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ড তেহরানের মূল নিরাপত্তা হিসাব-নিকাশ এবং সামরিক কৌশলকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করেছে। নতুন কৌশল অনুযায়ী, ইরান আগ্রাসনকারীদের নিরাপত্তা ও স্বস্তি পুরোপুরি বিনাশ করার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবে, যা প্রথাগত লড়াইয়ের বাইরে যাবে।
আমেরিকান জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা প্রদান করে রেজা আরেফ বলেন, "আমেরিকাবাসীদের এখন থেকেই জ্বালানি ও পেট্রোল জমিয়ে রাখার প্রস্তুতি নেওয়া উচিত। মার্কিন অর্থনীতির জন্য সামনে অত্যন্ত কঠিন ও অন্ধকার দিন অপেক্ষা করছে।"
বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী এবং আঞ্চলিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব ফেলে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক ও কৌশলগত চাপে ফেলাটাই ইরানের নতুন 'অসমমাত্রিক' কৌশলের একটি অংশ হতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তু ও সামরিক ঘাটিগুলোতে ইরানের সম্ভাব্য এই বহুমাত্রিক জবাব নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ ও বৈশ্বিক সংকট তৈরির আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন