প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের মহোৎসব শুরুর অপেক্ষায় রয়েছে মাত্র কয়েকটি দিন, কিন্তু ঠিক সেই সময়ে ফরাসি জাতীয় ফুটবল দলের অন্দরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাঠের লড়াইয়ে নামার পূর্বে, মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছে ফরাসি শিবির। এই ঝামলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং রায়ান চেরকি। ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) একটি হুট করে নেওয়া সিদ্ধান্তে তারা মারাত্মক অসন্তোষ প্রকাশ করেছেন।
ফরাসি ক্রীড়াসাময়িকী লেকিপ-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খেলোয়ারদের ইমেজ রাইটস (ছবির বাণিজ্যিক ব্যবহার স্বত্ব) নিয়ে ফেডারেশনের একতরফা সিদ্ধান্তের কারণেই এই বিপত্তির জন্ম। অভিযোগ উঠেছে, ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল স্পন্সর ও ক্রীড়া বাজি ধরার প্রতিষ্ঠান 'বেটক্লিক'-এর একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে এমবাপ্পে এবং চেরকির ছবি ব্যবহারের অনুমতি দিয়েছে। নিজেদের অজান্তেই এমন একটি বেটিং কোম্পানির বিজ্ঞাপনে নিজেদের ছবি দেখে ওই দুই তারকা ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের দৃঢ় দাবি, একটি বাজি ধরা প্রতিষ্ঠানের প্রচারনার মাধ্যম হিসেবে তাদের ছবি ব্যবহারের ফলে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
প্রতিবেদনে আরো উল্লেখ রয়েছে, এই বিজ্ঞাপন প্রচারণায় কেবল এমবাপ্পে বা চেরকি একাকী নন, ফরাসি দলের আরও তিন তারকা যাঁদের মধ্যে দেসিরে দুয়ে, মাইকেল অলিসে এবং উসমান দেম্বেলে উপস্থিত হয়েছেন। জানা গেছে, ফ্রান্সের ঐতিহ্যবাহী প্রশিক্ষণ ক্যাম্প ক্লেয়ারফন্টেইনে একটি ফটোশুটের সময় এই ছবিগুলো তোলা হয়েছিল। তবে ছবিগুলো যে পরবর্তী সময়ে কোনো বেটিং এজেন্সির প্রচারণায় ব্যবহৃত হবে, সে সম্পর্কে খেলোয়াড়দের বিন্দুমাত্র ধারণা দেওয়া হয়নি।
তবে ফরাসি শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের ক্ষোভ বাজি ধরার প্রতিষ্ঠানের ওপর নয় বরং সরাসরি ফুটবল ফেডারেশনের ওপর। তাদের অভিযোগ, ফেডারেশন যথাযথভাবে তথ্য প্রদান না করে তাদের অন্ধকারে রেখে এই কাজ করেছে। এমবাপ্পে এবং চেরকি ইতোমধ্যেই ফেডারেশনের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে এর ব্যাখ্যা ও বিজ্ঞাপনটি প্রত্যাহারের দাবি তুলেছেন। যদিও আসন্ন বিশ্বকাপের কথা চিন্তা করে এই সমস্যার চূড়ান্ত সমাধান টুর্নামেন্ট শেষ হওয়ার আগে সম্ভব হবে না।
আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ 'আই'-এর লড়াই শুরু করবে ফ্রান্স। তারপর তারা গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে মুখোমুখি হবে ইরাক এবং নরওয়ের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন