প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো নিজ দেশে ফিরে এসেছেন। তবে তার দেশে ফেরার পেক্ষাপটটি এমন, যা তার অনুপস্থিতিতে নতুন রূপ নিয়েছে, বিশেষ করে তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের জন্য।
রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মাচাদো লেখেন, ‘আমি ফিরে এসেছি। আপনাদের সঙ্গে আছি।’ কিছুক্ষণ পর বিরোধী দলের অন্য সদস্যরা তার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি।
বর্তমানে নির্বাসনে থাকা ভেনেজুয়েলার সাবেক বিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন, ‘ভেনেজুয়েলাবাসীর জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের সার্বভৌম কণ্ঠস্বর আবার ফিরে এসেছে এই প্রক্রিয়ার নেতৃত্ব ও নির্দেশনার জন্য!’ তিনি জানান, খুব শিগগিরই নিজেও দেশে ফিরবেন।
রোববার লারা রাজ্যের সান্তা রোসা চার্চে মাচাদোর অনুসারীদের সঙ্গে সাক্ষাতের কিছু ছবি শেয়ার করে বিরোধী দল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাচাদোর ফেরার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না, তবে তিনি তার নিরাপত্তা নিয়ে আশাবাদী।
গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে গত ডিসেম্বরে নরওয়ে যান মাচাদো। এরপর থেকে তিনি দেশে ফিরতে পারেননি।
তিনি দেশ ছাড়ার এক মাস পর মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে ওয়াশিংটন একটি গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ শুরু করে। তবে আলোচনায় বেশ কয়েকজন হেভিওয়েট বিরোধী নেতাকে রাখা হলেও মাচাদো এবং গঞ্জালেস উরুতিয়াকে বাইরে রাখা হয়।
সরকারের সঙ্গে বিরোধী জোটের আলোচনার নেতৃত্ব দেওয়া দিনোরা ফিগুয়েরা জানান, মাদুরোর পতন এবং চলমান সমঝোতা আলোচনার সুফল হিসেবেই মাচাদো দেশে ফিরতে পেরেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বারকুইসিমেটো শহরে শত শত সমর্থক মাচাদোর গাড়ি ঘিরে ধরেন। তারা ভেনেজুয়েলার জাতীয় পতাকা নাড়িয়ে ‘মুক্তি, মুক্তি’ বলে স্লোগান দিতে থাকেন। একটি গাড়ির ছাদে উঠে ভিড়ের দিকে হাত নাড়ান মাচাদো, সে সময় অনেকে তার সঙ্গে জাতীয় সংগীতে গলা মেলান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন