প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ৭ মামলায়।
আজ সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলাগুলোর মধ্যে ঢাকায় চারটি মামলা এবং টাঙ্গাইলে তিনটি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয় ডিবি পুলিশের হাতে। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এর পর মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ, তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
পরে তাকে জামিনের জন্য আবেদন তোলেন তার আইনজীবী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে, উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে সাবেক এই মন্ত্রী কারাবন্দি আছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন