প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের লোহাগড়ায় বিরোধপূর্ণ জমি নিয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে চলমান ১৪৪ ধারা মামলার মধ্যে থাকা অবস্থায়, প্রতিপক্ষরা ওই জমি থেকে প্রায় ৫/৭ লাখ টাকার বিভিন্ন প্রজাতির ২০/২৫টি গাছ কেটে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ১৪৪ ধারা মামলার বিবাদী পক্ষের লোকজন জোরপূর্বক মেহগনি, গামারসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গাছ কাটার সময় ভূক্তভোগীরা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কর্তনকৃত গাছের কিছু অংশ গ্রামের প্রভাবশালী এক ব্যক্তির জিম্মায় রাখার সিদ্ধান্ত নেয়। তবে, এর আগেই কর্তনকৃত গাছের ৮/১০টি খণ্ড অন্যত্র সরিয়ে নেয় গাছ কর্তনকারীরা।
১৪৪ ধারা মামলার বাদী মিজানুর রহমান জানান, ১২০নং দিঘলিয়া মৌজার ৪৫৭ খতিয়ানে ১৭৭২ নং দাগের ২৬ শতক জমি তার পিতা মৃত আঃ ওয়াদুদ শেখের নামে রেকর্ড রয়েছে। তিনি বলেন, "সেই থেকে আমড়া ওই জমি রেকর্ড ও দখল সত্বে ভোগ করছি।" ওই জমিতে ১৪৪ ধারা চলমান রয়েছে, যার নং- ৪৬২ তারিখ ১৬/১১/২৬। এ বিষয়ে থানায় শালিসও হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে চাচা মোঃ রবিউল ইসলাম শেখ (৬৫) কে কুপিয়ে জখম করার অভিযোগে ২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আসামীরা জামিনে মুক্তি পেয়েছে।
জানা যায়, গত রবিবার রাত ১০টার দিকে দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া পূর্বপাড় গ্রামের মৃত আঃ খালেক শেখের ছেলে রবিউল ইসলাম শেখকে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এ সময় তিনি অভিযোগ করেন যে, একই গ্রামের মৃত ওয়াদুদ শেখের ছেলে ভাতিজা মিজানুর রহমান শেখ ও তার ছেলে আলিনুর তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। সোমবার সকালে সরেজমিনে গিয়ে ভূক্তভোগী এবং গ্রামের অনেকের সাথে কথা বলে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চাচা রবিউল ইসলামের সাথে ভাতিজা মিজানুর রহমানের বিরোধ চলছিল। জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এমনকি দুপক্ষের জমি নিয়ে বিরোধে লোহাগড়া থানায় রাজনৈতিক দলের নেতা ও সুধীজনের উপস্থিতিতে শালিসে সমাধানের চেষ্টা করা হয়েছে।
ভাতিজা মিজানুর রহমান অভিযোগ করেন, "আদালতের রায় আমাদের পক্ষে যাবে এমনটি ভেবে মিথ্যা নাটক সাজিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।" অবশেষে ফাঁসানোর সেই আশংকা সত্যি হয়েছে। কথিত ওই কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনায় ১৪৪ ধারা মামলার বাদী মিজানুর শেখ এবং তার ছেলে আলিনুর শেখের বিরুদ্ধে গত ২৪ নভেম্বর কুপিয়ে জখমের অভিযোগে উল্টো লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৭।
বৃহস্পতিবার সকালে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখা যায় মেহগনি, গামারি প্রজাতির ২০/২৫টি বড় গাছ কাটা হয়েছে। কিছু গাছের লগ (কাটা অংশ) নিয়ে গেছে এবং কিছু লগ পড়ে আছে। কিছু সময় পর দেখা যায় গাছের কাটা বাকি অংশ নিতে নসিমন আনা হয়েছে। কিন্তু গাছ নিতে বাধা দিচ্ছে মৃত ওয়াদুদ শেখের মেয়ে জেসমিন বেগম (মিজানুর রহমান শেখের বোন)।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, "তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যাকে প্রশ্রয় দেওয়া হবে না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন