প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই। আজ সোমবার দুপুরে হৃদ্রোগের কারণে রাজধানীর বনানীতে নিজের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু এবং সংগীতশিল্পী আনান সিদ্দিকা।
রুশনাফের বয়স ছিল ৩৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আনান সিদ্দিকা বলেন, ‘সর্বশেষ যেদিন কথা হয়েছিল তখন ও বলেছিল, ‘আমি হয়তো বেশি দিন থাকব না। এক দশকের বেশি সময় ধরে নানা রোগে ভুগছিল ও। শ্বাসকষ্ট ছিল। শারীরিক কষ্টের মধ্যেও গাইতে ভালোবাসত। টুক টুক করে গান গাইত। আমি বুঝতাম, গাইতে কষ্ট হচ্ছে; কিন্তু মানসিক আনন্দ দিচ্ছে। ও খুব লক্ষ্মী ছেলে ছিল, দুনিয়াতে আসলে ভালো মানুষ থাকে না।’
রুশনাফ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। গানের পাশাপাশি তিনি গীতিকার হিসেবেও প্রশংসা অর্জন করেছেন। পরে তিনি দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়। আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এ ‘নগণ্য মানুষ’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছিলেন রুশনাফ।
সংগীতের পাশাপাশি তিনি অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন এই শিল্পী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন