প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রতিযোগিতামূলক ফলাফলগুলির ঊর্ধ্বে ‘ফুটবলে সম্মান, শ্রদ্ধা এবং সততার বিষয়গুলো বজায় থাকুক’, এমন বার্তাই প্রদান করেছে ইরান ফুটবল দল। নকআউটে যাওয়ার লক্ষ্যে মিশরের বিপক্ষে ম্যাচের পর ড্রেসিংরুমে যথাস্থানে রেখে দেওয়া চিঠিতে এই বার্তা তুলে ধরা হয়েছে। সিয়াটলের স্টেডিয়ামের ড্রেসিংরুমে দলটি উক্ত চিঠিটি রেখে গেছে।
এর আগে, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পরও সম্প্রীতির বার্তা দিয়েছিল ইরান। গত কয়েক মাস ধরে বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থা চলছে। যুদ্ধের অবসানে দুই দেশের মধ্যে সম্প্রীতি নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ইরানে নতুন করে ওয়াশিংটনের হামলার পর আবারও নতুন উত্তেজনা দেখা দিয়েছে। এই অবস্থানে দাঁড়িয়ে এমন সম্প্রীতির বার্তা প্রদান করল ইরান।
ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশিত ওই চিঠিতে সুষ্ঠু ও নিরপেক্ষ খেলা এবং ক্রীড়াসুলভ মনোভাবকে রাখার বিষয়ে বার্তা প্রকাশ করেছে। চিঠির মধ্যে উল্লেখ রয়েছে, ‘পয়েন্ট অনেকভাবে অর্জন করা যেতে পারে, কিন্তু সম্মান অর্জন করতে হয়’। চিঠিতে ফুটবলকে শুধুমাত্র ‘ফলাফলের প্রতিযোগিতা’ বলার বদলে, ‘চরিত্রের পরীক্ষা’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে।
এতে জোর দিয়ে বলা হয়েছে যে, পয়েন্ট বিভিন্ন উপায়ে আদায় করা সম্ভব, কিন্তু সম্মান অর্জন করতে হয় আচরণ এবং নিরপেক্ষতার মাধ্যমে। ফেয়ার প্লে বা সুষ্ঠু খেলা হলো ‘খেলার প্রাণ’। চিঠির সবচেয়ে হৃদয়বিদারক অংশটি ছিল লাল কালিতে লেখা কিছু শব্দ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রথম দিনে মিনাব শহরের একটি স্কুলে হওয়া বোমা হামলায় অন্তত ১৬৮ জন মানুষ নিহত হয়েছিলেন। চিঠিতে লাল অক্ষরে সেই মিনাব ট্র্যাজেডির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
বার্তাটিতে জাতীয় পরিচয়ের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ রয়েছে, ইরান ঐতিহাসিকভাবে জয়ের চেয়ে সম্মানকে অধিক গুরুত্ব দিয়ে এসেছে। প্রকৃত সাফল্য কেবল টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মাঠ ও মাঠের বাইরে মর্যাদা এবং নৈতিক আচরণ বজায় রাখার মধ্যে রয়েছে।
নকআউটে যেতে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে যদি কোনো একটি দলের জয় পরাজয় হয় এবং ঘানার ক্রোয়েশিয়া হারানো অথবা কঙ্গো উজবেকিস্তানের বিপক্ষে হারলে রাউন্ড অব ৩২-এ পৌঁছে যাবে ইরান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন