প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মোছা. লাইজু (৩৯) নামের এক নারী।
এটি ঘটেছে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী ‘কুমিল্লা’ নামের একটি ফেরিতে।
লাইজুর স্বামীর নাম মো. ফোরকান মিয়া, যিনি ঢাকার কামরাঙ্গিরচর এলাকায় বাস করেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর থানায় অবস্থিত। নৌ পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন যাবৎ ফোরকান ও লাইজুর মধ্যে কলহ চলছিল।
শনিবার বিকেলে স্বামীর সঙ্গে অভিমান করে কামরাঙ্গীচরের বাসা থেকে বের হন লাইজু। পরবর্তীতে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে, তিনি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে দৌলতদিয়া ঘাটগামী ‘কুমিল্লা’ নামের ফেরিতে ওঠেন। ফেরিটি মাঝনদীতে পৌঁছাতেই হঠাৎ করে ফেরির উপরে থেকে ঝাঁপ দিয়ে পদ্মায় নিখোঁজ হয়ে যান লাইজু।
ঘটনার সাথে সাথে বিষয়টি ঘাট কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিসি ও নৌ পুলিশকে জানানো হয়। দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি কালের কণ্ঠকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দৌলতদিয়া ঘাট থেকে স্পিডবোট নিয়ে মাঝনদীতে গিয়ে প্রবল স্রোতের মুখে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। কিন্তু অনেক চেষ্টা করেও পদ্মায় নিখোঁজ লাইজু নামের ওই নারীর কোনো সন্ধান মিলেছে বলে জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন