প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভেনেজুয়েলার একটি খ্যাতনামা সংগীত প্রতিষ্ঠানকে ৫ কোটি ৭০ লাখ ডলার অর্থায়নের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির মার্কিন দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানাচ্ছে, এই অর্থদানের উদ্যোগটি দেশটির কংগ্রেসের মাধ্যমে নেওয়া হবে। এই অর্থের একটি অংশ ব্যবহার করা হবে ‘এল সিস্তেমা’ নামে পরিচিত ভেনেজুয়েলার বিখ্যাত ফুন্দাসিওন সিমন বলিভার মিউজিক ফাউন্ডেশন দ্বারা একটি শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের কাজে। পাশাপাশি সংশ্লিষ্ট সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্যও এই অর্থ সাহায্য দেবে বলে মার্কিন দূতাবাস জানিয়েছে।
এল সিস্তেমা ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভেনেজুয়েলায় সংগীত ও শিল্পকলার শিক্ষা বিস্তারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগের অভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত এবং আরও কার্যকর করতে সহায়তা করতে পেরে মার্কিন পররাষ্ট্র দপ্তর গর্বিত।’ ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলার দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
দীর্ঘদিনের বৈরিতা ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর বর্তমানে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকারের সঙ্গে সহযোগিতা করছে। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার পর রদ্রিগেজ ক্ষমতা গ্রহণ করেন।
ওয়াশিংটনের চাপের মধ্যে রদ্রিগেজ সরকার ভেনেজুয়েলা পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র দেশটির সরকারকে অর্থনৈতিক সংস্কার এবং তেল খাত উন্মুক্ত করার জন্য চাপ দিয়ে আসছে।
সম্প্রতি ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ফলে অনেক আবাসিক এলাকা পুরোপুরি ধসে পড়ে এবং ২ হাজারের বেশী মানুষ প্রাণ হারায়। এর পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ৩০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন