প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জের চারটি চা বাগানের শ্রমিকরা মজুরি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছেন। তাঁরা টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। শ্রমিক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চুনারুঘাটের লালচাঁদ চা বাগানের মন্দিরের সামনে এই বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় লাল সাঁওতালের সভাপতিত্বে লালচাঁদ, দেউন্দি, গিলানী ও নোয়াপাড়া চা বাগানের শ্রমিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল, নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, ইউপি সদস্য দুলাল ঘোষ, কার্তিক বাকতি, লক্ষ্মীকান্ত রায় এবং দেউন্দি চা বাগানের শ্রমিক নেতা উজ্জ্বল কুমার দাস।
শ্রমিক নেতারা জানান, মজুরির দাবির সমাধান না হওয়ায় তাঁরা এই কর্মবিরতি পালন করছেন। তাঁদের একটি প্রধান দাবি হলো, বর্তমান মালিকপক্ষকে তাঁরা আর চান না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।
শ্রমিক নেতারা আরও জানান, আগামী রোববার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এরপর নিজেদের দাবিদাওয়া তুলে ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
তারা সতর্ক করে জানিয়েছেন, যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, তবে আন্দোলন আরও কঠোর করা হবে। প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচিও পালন করবেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন