প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি উল্লেখ করেছেন যে, লেখাপড়ার বিকল্প নেই। তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্রমে পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে আসা প্রয়োজন।
শনিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখার ১১৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নাজনীন সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, শহর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, সিংড়া ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, কৃতি শিক্ষার্থী ইশরাত জাহান, ঐশ্বর্য প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন