প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বন্দি এক ব্রিটিশ নাগরিকের ১০ বছরের কারাদণ্ডের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর দাবি এসেছে তার পরিবারের পক্ষ থেকে। ক্রেগ ফোরম্যান নামের বন্দী ওই ব্যক্তির বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তেহরানের এভিন কারাগার থেকে গণমাধ্যমের সঙ্গে যে কথা বলার অপরাধে তার সাজা বাড়ানো হয়েছে, তা জানা গেছে। গত বছরের জানুয়ারি মাসে ইউরোপ থেকে মোটরসাইকেলে করে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ইরান পার হওয়ার সময়ে ক্রেগ ফোরম্যান এবং তার স্ত্রী লিন্ডসে ফোরম্যানকে আটক করা হয়। দম্পতিটি বরাবরই তাদের বিরুদ্ধে আনীত গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের উভয়কে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। লিন্ডসে ফোরম্যানের ছেলে এবং পরিবারের মুখপাত্র জো বেনেট জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে দেখা করানোর নামে ক্রেগকে বিচারকের সামনে হাজির করা হয়। তবে কোনো আইনজীবী, দোভাষী বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই, গোপনে এ অতিরিক্ত সাজা ঘোষণা করা হয়। কারাগারে পরিবারের সঙ্গে যোগাযোগ না দেওয়ার কারণে, গত মে মাস থেকে এই দম্পতি অনশন ধর্মঘট পালন করছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, অনশনের কারণে ক্রেগ ফোরম্যান প্রায় ১৬ কেজি ওজন হারিয়েছেন এবং লিন্ডসে ফোরম্যান নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই দম্পতির ১০ বছরের সাজাকে অত্যন্ত মর্মান্তিক ও অযৌক্তিক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সাজার মেয়াদ বাড়ানোর খবরে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে যে, বিষয়টি নিয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি যোগাযোগ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন