প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা নিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ জুন) রাত আনুমানিক ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোক্তার বাড়ি রোডের একটি অভিজাত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার একটি দল আউচপাড়া মোক্তার বাড়ি রোডের প্রাইমারি স্কুলসংলগ্ন একটি বাড়ির নিচতলায় অভিযান পরিচালনা করে। এ সময়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে মো. আনোয়ার হোসেন (৩৬) ও মো. শাওন (২৬) নামে দুইজনকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেন নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি বর্তমানে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপরদিকে আটক শাওন নরসিংদী জেলার রায়পুরা থানার চর দিঘলদী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনিও একই বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা ইয়াবাগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিপুল পরিমাণ ইয়াবা ও টাকাসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন