প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে, সকালে সহযাত্রী সাঁতারুদের সঙ্গে সাগরে নামার সময় ৬৫ বছর বয়সী জেনিন লকরেনবার্গ নামের এক নারী হাঙরের আক্রমণের শিকার হয়ে নিহত হয়েছেন। এই দুঃখজনক ঘটনার পর কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং সতর্কতা হিসেবে নিকটবর্তী দুটি সৈকত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
পিপল ডট কমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে কুগোম্পোর ওরিয়েন্ট সৈকতে সাঁতার কাটার সময় এই হামলার ঘটনা ঘটে। জেনিনের চিৎকার শুনে তার সঙ্গে থাকা সাঁতারুরা দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় তীরে নিয়ে আসেন। ঘটনাস্থলে উপস্থিত একজন চিকিৎসক তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি এবং তাকে মৃত ঘোষণা করা হয়।
হাঙরের এই হামলার পর বাফেলো সিটি মেট্রোপলিটন পৌরসভা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওরিয়েন্ট বিচ এবং এর পাশের ইস্টার্ন বিচ বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি উপকূলের অন্যান্য স্থানে পর্যটক ও সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পৌরসভার রেকর্ড অনুযায়ী, ১৯৯৭ সালের দিকে এই শহরে হাঙরের আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছিল।
নিহত জেনিন লকরেনবার্গ একজন দক্ষ ও নিয়মিত সাঁতারু ছিলেন। তিনি ‘ভিভা মিউজিকা এনসেম্বল’-এর একজন ভায়োলা বাদকও ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাঁতারু সম্প্রদায় ও তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন