প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে আবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে রিপাবলিকানদের হয়ে কে লড়বেন, তা নিয়ে চলছে জল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের উত্তরসূরি হিসেবে পছন্দের দুই প্রার্থীর নাম প্রকাশ করেছেন।
রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থীর ‘বেঞ্চ’ অত্যন্ত শক্তিশালী। অর্থাৎ, শক্তিশালী প্রার্থীরাই লড়াইয়ে আছেন। তাই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী নিয়ে তার দলের জন্য বড় একটি সমস্যা তৈরি হবে না।
ট্রাম্প রিপাবলিকান পার্টির নিজের উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমার যা মনে হয় আমি তা বলতেই পারি। কিন্তু এত আগে কিছু বলার মানে হয় না। আমাদের হাতে দারুণ দারুণ কিছু নাম আছে। জেডি ভান্স, মার্কো রুবিও এবং আরও অনেকে রয়েছেন। আমাদের বেঞ্চ খুব ভাল। ওদের (প্রতিপক্ষ ডেমোক্র্যাট) বেঞ্চই নেই।’
ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কঠোর হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পর মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। এর ফলে সারা বিশ্বে জ্বালানির দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন