প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরীতে নিরাপদ পানি সরবরাহকে আরও সহজতর করতে নতুন করে ৯৪টি পানি এটিএম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম ওয়াসা। এই উদ্দেশ্যে ওয়াসার সঙ্গে ড্রিংকওয়েলের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগটি পাঁচ বছরের জন্য বাস্তবায়িত হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসা ভবনে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জাহাঙ্গীর আলম এবং ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ওয়াসা ও ড্রিংকওয়েলের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতার অধীনে নগরীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ৯৪টি পানি এটিএম স্থাপন করা হবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আওতায় ছয়টি পানি এটিএম বিদ্যমান রয়েছে। নতুন ৯৪টি যুক্ত হলে নগরীতে মোট পানি এটিএমের সংখ্যা ১০০টিতে পৌঁছাবে।
চুক্তির আওতায় ড্রিংকওয়েল ওয়াসার সরবরাহকৃত পানির মান এবং প্রয়োজনীয় শোধনব্যবস্থা মূল্যায়ন করবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত শোধনব্যবস্থার বিষয়টিও নির্ধারণ করা হবে।
পানি এটিএমগুলোতে পরিচয়ভিত্তিক কার্ড ব্যবস্থার মাধ্যমে পানি সরবরাহের প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রাথমিক পর্যায়ে এটিএম স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা প্রদান করবে চট্টগ্রাম ওয়াসা। অপরদিকে, এটিএম স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং মূলধনি বিনিয়োগ করবে ড্রিংকওয়েল।
সমঝোতার শর্ত অনুযায়ী, পানি এটিএমের নকশা, স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও ড্রিংকওয়েলের উপর থাকবে। এর মাধ্যমে নগরবাসীর কাছে নিরাপদ ও মানসম্মত পানি সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি আধুনিক পানি সংগ্রহের ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে ড্রিংকওয়েল বাংলাদেশের সেবা প্রকৌশল বিভাগের প্রধান মো. আবদুস সাত্তার এবং চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী বিষ্ণু কুমার সরকারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন