প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি দেশ সংকটে পড়লে সবসময় হাল ধরেছে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহীদ জিয়া এবং প্রয়াত খালেদা জিয়ার নাম গভীরভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন, "যখনই দেশ সংকটে পড়েছে তখনই বিএনপি তার হাল ধরেছে।"
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর এই বক্তব্য আসে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি কখনোই লুকিয়ে বা গুপ্তভাবে কিছু করেনি। জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে ছিল। তিনি বলেন, "দেশে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি সরকার গঠন করেছে।"
তারেক রহমান বর্তমান সময়ে দেশের বড় সমস্যার কথা উল্লেখ করে বলেন, "এ মুহূর্তে দেশে বড় সমস্যা জ্বালানির সমস্যা।"
সমস্যা সমাধানের জন্য কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তবে বাস্তবায়নে কিছু সময় লাগবে। ভবিষ্যতে যেন কোনো সংকট তৈরি না হয়, সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, "স্বৈরাচারী শাসন কিংবা অন্তর্বর্তী সরকারের সৃষ্টি করা সমস্যা, সেগুলো সমাধানের চেষ্টা চলছে।"
এ সমস্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, "যদি কেউ অরাজকতা করতে চায়, তাহলে দেশের আইনে বলা আছে তা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন