প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন যে, বিএনপির প্রাণ হলেন তৃণমূলের নেতাকর্মীরা। তিনি বলেন, "তাদের সঙ্গে নিয়েই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সমুন্নত রাখব।"
শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে মাদক। তিনি বলেন, "সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি কিশোর গ্যাং নির্মূল করতে হবে।"
টাঙ্গাইলের চরাঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং টাঙ্গাইলকে শিক্ষা নগরীর আগের অবস্থানে ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ করা হচ্ছে। তিনি মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।
মতবিনিময় সভায় দুই হাজারের অধিক এজেন্ট ও পোলিংসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন