প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৪৩তম বিসিএসে নন ক্যাডার নিয়োগ স্বচ্ছতা না থাকায় ফলাফল পুনরায় প্রকাশের জন্য নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৫ জুন) এই রায়টি ঘোষণা করা হয়। এর ফলে ৪৩তম বিসিএসের নন ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াটি নতুনভাবে সাজাতে হবে।
২০২০ সালের ৩০ নভেম্বরে ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি)। প্রিলিমিনারির পরে মোট ৯ হাজার ৮৪১ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর পিএসসি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য অনলাইনে পছন্দক্রম আহ্বান করে। পরবর্তীতে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিসের পদে ২ হাজার ১৬৩ জনকে এবং একই সঙ্গে ৬৪২ জনকে বিভিন্ন নন ক্যাডার পদে সুপারিশ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন