প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংবাদ মাধ্যম এক্সিওসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানে নতুন করে কোনো বড় সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, ওয়াশিংটন এখন সামরিক আগ্রাসনের পরিবর্তে কূটনৈতিক এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যদিও যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান থেকে পিছিয়ে এসেছে, তবে ইরান যদি আগে আক্রমণ করে, তাহলে পাল্টা হামলার পথ খোলা রাখা হয়েছে। তবে আপাতত ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ আরোপ করে ইরানকে কোণঠাসা করা। এই কৌশলের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে বিশ্ববাজারে তেল সরবরাহ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নীতি একইভাবে পরিচালিত হতে পারে। ওয়াশিংটন বিশ্বাস করে যে, এই ধারাবাহিক অর্থনৈতিক চাপই ইরানকে পুনরায় আলোচনায় ফিরে আসতে বাধ্য করবে। তবে এই পরিস্থিতিতে আপাতত দুই দেশের মধ্যে কোনো প্রত্যক্ষ মধ্যস্থতা বা আলোচনা চলছে না।
সূত্র: তাস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন