প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা পেন্টাগনের প্রকাশিত হিসাবের তুলনায় বেশি।
শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে ৫ জন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, চলমান সংঘাতে অন্তত ২২ জন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন। পেন্টাগনের প্রকাশ্য ডাটাবেসে থাকা হিসাবের তুলনায় এ সংখ্যা চারজন বেশি।
তবে আরেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে যে, গোপন রাখা নিহতদের মধ্যে সবাই সরাসরি ইরান সংঘাতের কারণে মারা যাননি। তাদের মধ্যে কেউ কেউ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে অবস্থানরত মার্কিন সামরিক সদস্য ছিলেন।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে মন্তব্য করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন