প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর সৈয়দপুর সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এম.এ) মাদরাসার সহকারী শিক্ষক মো. জুলফিকার রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনার আয়োজন ২৭ সেপ্টেম্বর মাদরাসা ক্যাম্পাসে করা হয়। দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবন শেষে তিনি অবসর জীবনে প্রবেশ করায় সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী সরকার মন্তব্য করেন, "কিছু বিদায় সত্যিই মেনে নেওয়া কঠিন। বিশেষ করে দীর্ঘদিন একই কর্মস্থলে কাজ করা একজন সহকর্মী যখন অবসরে যান, তখন কর্মজীবনের নানা স্মৃতি মনে পড়ে।" তিনি আরও বলেন, জুলফিকার রহমানের আন্তরিকতা, দায়িত্ববোধ, সহকর্মীদের প্রতি সহযোগিতার মনোভাব এবং শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ আমাদের কাছে সবসময় অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি উল্লেখ করেন, "দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনে জুলফিকার রহমান নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের ব্যস্ততা শেষ হলেও তাঁর সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও স্মৃতিগুলো সহকর্মীদের মাঝে অম্লান থাকবে। তাঁর শ্রম, নিষ্ঠা ও অবদান মাদরাসার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকবে।"
বিদায় সংবর্ধনায় মাদরাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, গভর্ণিং বডির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা মো. জুলফিকার রহমানের অবসরজীবনে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন