প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে যে, আফগান তালেবানের একাধিক নিরাপত্তা চৌকি ও সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। এই অভিযানগুলি খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার সংলগ্ন সীমান্ত এলাকায় পরিচালিত হয়।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর আঙ্গুর আড্ডা এলাকায় আফগান বাহিনীর উসকানিমূলক ও বিনা প্ররোচনায় গুলিবর্ষণের জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা অভিযান শুরু করে। সূত্রগুলো দাবি করেছে যে, পাকিস্তানি বাহিনীর আক্রমণের ফলে আফগান তালেবান সদস্যরা তাদের অবস্থান ত্যাগ করতে বাধ্য হন। এ সময় তালেবান বাহিনীর বেশ কয়েকজন হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে।
এর আগে, গত বুধবার দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডা এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আফগান বাহিনীর হামলা ঘটে। এই হামলায় একই পরিবারের একজন নিহত এবং পাঁচজন আহত হন। ঘটনার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান চালিয়ে তালেবানের একাধিক চেকপোস্ট ধ্বংস করে।
নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার জানিয়েছেন, আফগান তালেবান বাহিনী বিনা উসকানিতে আঙ্গুর আড্ডা বাজার ও এর আশপাশের আবাসিক এলাকায় গুলি চালায়। এ সময় একটি মর্টার শেল ওই এলাকায় আঘাত হানলে একজন বেসামরিক নাগরিক নিহত হন এবং পাঁচজন আহত হন। হামলায় বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডেপুটি কমিশনার আরও বলেন, সীমান্তে অবস্থানরত পাকিস্তানি সেনারা হামলার কঠোর জবাব দিচ্ছে। নিরাপত্তা সূত্রের মতে, তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ হিসেবে সীমান্তের ওপারে আফগান তালেবানের একাধিক চেকপোস্ট ধ্বংস করা হয়েছে।
আঙ্গুর আড্ডা সীমান্ত এলাকায় প্রায়ই এ ধরনের আন্তঃসীমান্ত সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, গত এপ্রিলের শেষের দিকে সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দক্ষিণ ওয়াজিরিস্তানে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন। ওই ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাকিস্তানি বাহিনী আফগান তালেবানের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
এর আগে, গত ফেব্রুয়ারিতে নতুন করে সংঘাত শুরু হলে পাকিস্তান ‘অপারেশন গাজাব লিল-হক’ পরিচালনা করে। ইসলামাবাদ বারবার কাবুলের প্রতি আহ্বান জানিয়ে আসছে যে, আফগান ভূখণ্ড ব্যবহার করে যেন কোনো জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাতে না পারে।
সূত্র : জিও নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন