প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন এবং জেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় শহরের ফৌজদারি মোড় থেকে একটি বন্যার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে পুরাতন পুলিশ লাইন মাঠে প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলাপ্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোঃ আলম শরীফ খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় বক্তারা দেশের আমিষের চাহিদা পূরণে বেকার যুবকদের প্রাণী সম্পদ বিভাগ থেকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তারা বলেন, যুবকরা বিভিন্ন প্রাণীর খামার তৈরি করে সেখান থেকে ডিম ও মাংস বিক্রি করে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হবে। প্রাণী সম্পদ মেলায় বিভিন্ন প্রাণীদের নিয়ে মোট ২৯টি স্টল স্থান পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন