প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ধানমন্ডি লেক এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদে একটি অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ধানমন্ডি এলাকা এবং পার্কের ভেতর ও বাইরের ইজারা-বহির্ভূত সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে এলাকাটি পুরোপুরি পরিষ্কার করা হয়েছে।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান জানান, জনস্বার্থে এবং পার্কের সৌন্দর্য রক্ষার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন