প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একইসাথে ইরানকে সতর্ক করে দাবি করেছেন যে, তেহরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ওয়াশিংটন বিজয়ী হচ্ছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন বাহিনী যদি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হয়, তবে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করবে।
ট্রাম্প আরও বলেন, ‘আমরা যুদ্ধে জিতছি এবং কৌশলগত এই প্রণালি আমরাই নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালির নাম এখন থেকে "ট্রাম্প প্রণালি" রাখা উচিত। আমি শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেব।’
ইরানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যে, দেশটি সামরিক ও রাজনৈতিকভাবে ভেঙে পড়ছে। তিনি ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় হামলার ইঙ্গিত দিয়ে সতর্ক করেন, যাতে ইরান কোনো ধরনের চালাকি করার চেষ্টা না করে। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দেন যে, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন