প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৈরী আবহাওয়ার জন্য গত ১৩ জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। এই তথ্যটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৩ জুলাই তারিখের পদার্থবিজ্ঞান ১ম পত্র (বিষয় কোড-১৭৪), হিসাববিজ্ঞান ১ম পত্র (বিষয় কোড-২৫৩) ও যুক্তিবিদ্যা ১ম পত্র (বিষয় কোড-১২১) বিষয়ের পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা স্ব স্ব কেন্দ্রে ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে এবং তাদের পরীক্ষাটি আগামী ২৪ আগস্ট (সোমবার) সকাল ১০টায় ঢাকা মহানগরীর কেন্দ্র ঢাকা-৫১, কেন্দ্র কোড-১১৮, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশিবাজার, চকবাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে যে, তারা ২৪ আগস্ট পরীক্ষার শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগে অর্থাৎ সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন