প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের অভয়নগরে আত্মসাতকৃত টাকা ফেরত পাওয়ার এবং ফেসবুকে অপপ্রচার বন্ধের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছেন মো. নুরুজ্জামান রিপন, যিনি নওয়াপাড়ার একজন ব্যবসায়ী। মঙ্গলবার দুপুর ২টার দিকে নওয়াপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো. নুরুজ্জামান রিপন তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় ‘জেপিএন ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কয়লা, গম, খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্যের ব্যবসা সুনামের সঙ্গে পরিচালনা করছেন। হঠাৎ করে, অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে আবুল হাসান নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় ‘বিন হাসান’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। বর্তমানে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে উক্ত ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, বিন হাসান নামের ব্যবসাপ্রতিষ্ঠান চালুর আগে আবুল হাসান তার প্রতিষ্ঠানের মালামাল ক্রয় করতেন। ক্রয়ের সূত্রে তিনি তার প্রতিষ্ঠান থেকে সাড়ে ১৫ লাখ টাকা আত্মসাৎ করে নওয়াপাড়া ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে আত্মসাতকৃত টাকা ফেরত চাইলে আবুল হাসান তার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট অপপ্রচার শুরু করেন। এই অপপ্রচার তার দেড় যুগের ব্যবসায়ী সুনামকে ক্ষুণ্ণ করছে। সম্প্রতি, আবুল হাসান ফেসবুকে তাকে এবং তার পরিবারের সকল সদস্যকে হত্যার হুমকিও দিয়েছেন। এই কারণে তিনি পরিবারের নিরাপত্তার জন্য অভয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হয়েছেন। এছাড়া, আবুল হাসানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
মো. নুরুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে দাবি করেন, মানব পাচারকারী চক্রের সদস্য আবুল হাসানের মতো একজন ভয়ংকর প্রতারক ও অর্থ আত্মসাতকারীকে আটক করে দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে।
অন্যদিকে, আবুল হাসান সকল অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ব্যবসায়ী নুরুজ্জামান রিপন তার কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। তিনি জানান, ধারের টাকা পরিশোধ না করা পর্যন্ত ফেসবুকে অপপ্রচারের পাশাপাশি তাকে নওয়াপাড়ার মাটি থেকে নিশ্চিহ্ন করার সব ধরনের কাজ অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন