প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কোনো ধরনের পড়াশোনা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণে যুক্ত নেই এমন যুবাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ও বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় সারাদেশে বাস্তবায়িত হচ্ছে আর্ন (EARN) প্রকল্প। এই প্রকল্পের অধীনে প্রায় ৯ লাখ যুবক-যুবতীকে কারিগরি প্রশিক্ষণ, সামাজিক আচরণ ও দক্ষতা বৃদ্ধির সেশন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
শনিবার (২৯ নভেম্বর) ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্প অবহিতকরণ কর্মশালায় ফেনী জেলায় প্রকল্পটি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় জানানো হয়, প্রকল্পের প্যাকেজ S-9.3 এর অধীনে চট্টগ্রাম বিভাগের ৬টি জেলা - কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে নিট (NEET) যুবদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও সহনশীল করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশের দুটি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহছানিয়া মিশন (DAM) এবং ওয়েভ ফাউন্ডেশন (Wave) যৌথ উদ্যোগে দায়িত্ব লাভ করেছে।
ঢাকা আহছানিয়া মিশনের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থাপনায় জানান, ফেনী জেলার ফেনী সদর ও সোনাগাজী উপজেলার ১৮টি ইউনিয়নে গ্রাম পর্যায়ে ৩৫টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে প্রায় ৫০০০ যুব জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ৬০ শতাংশই নারী।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন অংশীজন তাদের মতামত তুলে ধরেন। ফেনী জেলা প্রবাসী আয়ে বাংলাদেশে অন্যতম হওয়ায় বিদেশ গমনে ইচ্ছুক ও বিদেশ ফেরতদের জন্য কার্যকরী প্রশিক্ষণের ওপর জোর দেন তারা।
প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামান প্রকল্প বাস্তবায়নে জেলার সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের সহায়তা কামনা করেন।
বিশেষ অতিথি ঢাকা আহছানিয়া মিশনের সহসভাপতি ড. খলিলুর রহমান বলেন, ঢাকা আহছানিয়া মিশন ১৯৫৮ সালে প্রতিষ্ঠার পর থেকে স্রষ্টার সেবায় কাজ করে যাচ্ছে। শুধু ট্রেনিং দিয়ে দক্ষ করাই এই প্রকল্পের উদ্দেশ্য নয়, প্রশিক্ষণ নেওয়ার পর এই যুবরা যাতে সম্মানজনক কাজ পায়, সেটার জন্য কাজ করবে ঢাকা আহছানিয়া মিশন।
ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার বলেন, এই প্রকল্প এই অঞ্চলের বেকার ও অদক্ষ যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সহায়ক হবে, বিশেষ করে গ্রামীণ নারীদের তাদের চাহিদা অনুসারে দক্ষ করে তুলতে পারলে তারা নিজেদের ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা বলেন, সরকারের সকল উন্নয়নমূলক কাজের সাথে জেলা প্রশাসন সবসময় নিবিড়ভাবে কাজ করে। তিনি প্রকল্পের সফলতা কামনার পাশাপাশি উপজেলা, ইউনিয়ন, স্থানীয় সরকার ও সকল অংশীজনদের মাঝে প্রকল্পের বার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন