প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘শিকড়ের টানে প্রিয় প্রাঙ্গনে’ স্লোগানকে সামনে রেখে যশোরের সরকারি এম এম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যা পুরোনো স্মৃতিকে নতুন করে রাঙানোর লক্ষ্যে আয়োজন করা হয়। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
শুক্রবার অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী, বর্তমান ও সাবেক শিক্ষক এবং বিভাগের শুভানুধ্যায়ীরা।
সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে। নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনআড্ডা। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাতে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, শিক্ষা জীবনের স্মৃতি কেবল পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সহপাঠী, শিক্ষক এবং ক্যাম্পাসকে ঘিরে গড়ে ওঠা সম্পর্কও জীবনের মূল্যবান সম্পদ। পুনর্মিলনী সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি অনন্য সুযোগ তৈরি করেছে।
সাবেক শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় বিভাগটির সাফল্য, ঐতিহ্য এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়েও আলোচনা করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের ছাপ ছিল। একে অপরের সঙ্গে ছবি তোলা, স্মৃতিচারণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে শুভানুধ্যায়ীরা মন্তব্য করেন, এমন পুনর্মিলনী কেবল পুরোনো সম্পর্ককে নবায়ন করে না, বরং বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগের সেতুবন্ধনও তৈরি করে। সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি হলেও অংশগ্রহণকারীদের কাছে রয়ে যাবে অসংখ্য স্মরণীয় মুহূর্ত।
অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মুধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হারুন অর রশিদ। প্রকাশিত স্মরণিকায় তিনি বলেন, “যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীট সরকারি মাইকেল মধুসূদন কলেজের ঐতিহ্যবাহী উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রথম এই পুনর্মিলনী উৎসব চিরন্তন শিকড়ের টানকে নতুন করে জাগিয়ে তোলার এক মহিমাম্বিত আয়োজন। এটি কেবল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা নয়; এটি একটি স্মৃতির পুনরুজ্জীবন, বন্ধুত্বের নবায়ন, অর্জনের স্বীকৃতি এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত এক গৌরবময় উত্তরাধিকারের উদযাপন।”
তিনি আরও বলেন, “উদ্ভিদের মতোই একটি শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য বেড়ে ওঠে যত্নে, জ্ঞানে, সাধনায় ও সম্মিলিত প্রচেষ্টায়। উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি শিক্ষক, প্রতিটি অর্জন এবং প্রতিটি স্মৃতি এই বিভাগের গৌরবগাথার এক একটি উজ্জ্বল অধ্যায়। সময়ের পরিক্রমায় যাঁরা এই বিভাগ থেকে শিক্ষাগ্রহণ করেছেন, যাঁরা জ্ঞান ও কর্মের আলোয় নিজেদের পথ নির্মাণ করেছেন এবং যাঁরা আজও এই বিভাগের সঙ্গে আত্মিক বন্ধনে আবদ্ধ—সবার উপস্থিতি ও ভালোবাসায় প্রথম পুনর্মিলন হয়ে উঠুক এক অনন্য ইতিহাসের সূচনা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের উপাধ্যক্ষ্য প্রফেসর এ. কে. এম. রফিকুল ইসলাম। উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর এস এম আইয়ুব হোসেন, প্রাক্তন শিক্ষক ড. জি এম শাহিকুজ্জামান প্রমুখ।
ড. জি এম শাহিকুজ্জামান বলেন, “তোমরা এখানে যারা উপস্থিত হয়েছো তাদের অনেকেই শিক্ষক, কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত। ন্যায় নীতির যে শিক্ষা তোমরা পেয়েছো, সেটা সমাজ তথা দেশ গঠনে কাজে লাগাবে।”
উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক এবং পুনর্মিলনী কমিটির সদস্যসচিব সহযোগী অধ্যাপক মো. শরিফুল হাসান (সুজন) অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মো. জিল্লুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. শওকত আলী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন