প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (৯ আগস্ট) এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় আদিবাসী নেতা আকাশ পাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৮-নওগাঁ-৩ মহাদেবপুর বদলগাছী আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদ কর্মীরা এবং স্থানীয় আদিবাসী সমপ্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আদিবাসী তরুণ-তরুণীদের অংশগ্রহণে তাদের নিজস্ব ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন